ঢাকা বুধবার, ১৩ই মে ২০২৬, ৩১শে বৈশাখ ১৪৩৩


একমাত্র আইভিই পারবেন আধুনিক, নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২২ ২২:৫৯

একমাত্র আইভিই পারবেন আধুনিক, নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে

একমাত্র আইভিই পারবেন আধুনিক নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তিনি বলেন, বিগত ১৮ বছরে ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিয়ে তিনি তা সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন। কোন অপপ্রচার দিয়েই মানুষকে বিভ্রান্ত করা যাবে না। তিনি, ১৬ তারিখ ভোর থেকেই কেন্দ্র কমিটির সবাইকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থাকার অনুরোধ জানান। আজ বিকেলে সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডে গণ সংযোগ শেষে ৫টি কেন্দ্র কমিটির সাথে এক মত বিনিময় সভায় এইসব কথা বলেন।

জনাব মতিউর রহমান ব্যাপারীর সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা ইসহাক আলী খান পান্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব, ঢাকা সিটি করপোরেশন কাউন্সিলর আনিসুর রহমান আনিস, আওয়ামীলীগের উপ কমিটির সদস্য জহির সিকদার, শাহাদাত নবী খোকা,কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আব্দুর রহমান জীবন, রমজান আলী, মতিন প্রধান, জামান প্রমুখ।