ঢাকা শুক্রবার, ৩১শে জুলাই ২০২৬, ১৭ই শ্রাবণ ১৪৩৩


সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১৫:৪০

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এমনটা জানান তিনি।

এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারাদেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন।