ঢাকা শুক্রবার, ৩১শে জুলাই ২০২৬, ১৭ই শ্রাবণ ১৪৩৩


মূল্যস্ফীতি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস


প্রকাশিত:
৭ জুলাই ২০২৫ ১৬:৪০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকারের সুচিন্তিত কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। সোমবার (৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।

তিনি আরও লিখেছেন, ২০২৫ সালের জুন মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম।

প্রেস সচিব লিখেছেন, খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

সবশেষে তিনি লিখেছেন, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।