ঢাকা মঙ্গলবার, ১৯শে মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


পাকিস্তানকে পাহাড় সমান টার্গেট দিল বাংলাদেশ


প্রকাশিত:
১৮ মে ২০২৬ ১৮:০৪

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের সামনে পাহাড় সমান টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুলে সফরকারীদের জয়ের জন্য ৪৩৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের ১৩৭ রানের ইনিংসেই বড় সংগ্রহ গড়ে তোলে টাইগাররা। প্রথম ইনিংসেও দারুণ ব্যাট করা লিটন দাস দ্বিতীয় ইনিংসে খেলেছেন গুরুত্বপূর্ণ ৬৯ রানের ইনিংস।

প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ৪৬ রান। সেই সুবাদে দ্বিতীয় ইনিংসের ৩৯০ রান যোগ হয়ে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য।

দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতেই ফিরে যান অভিষিক্ত ওপেনার তানজিদ তামিম। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার একমাত্র বাউন্ডারিটিই ছিল ইনিংসের একমাত্র রান নেওয়ার শট।

তবে দ্রুত সেই ধাক্কা সামলে নেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। বিশেষ করে জয় ছিলেন বেশ আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক মেজাজে। শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চাপ তৈরি করে খেলেন তিনি। ৬১ বলেই তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৬৪ বলে ৫২ রান করে আউট হন এই ওপেনার।

অন্যদিকে মুমিনুলও ছিলেন ছন্দে। ধীরস্থির ব্যাটিংয়ে আরেকটি কার্যকর ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে ফিফটির আগেই থামতে হয় তাকে। ৬০ বলে ৩০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তার আউটের কিছুক্ষণ পরই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

এর আগে দিনের শুরুতে ২১ রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু সকালের সেশনেই বাংলাদেশের বোলাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। টপ অর্ডারের ব্যর্থতায় লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

মধ্যক্রমে একমাত্র প্রতিরোধ গড়েন বাবর আজম। তিনি ৬৮ রান করে নাহিদ রানার শিকার হন। এছাড়া সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান কিছুটা চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। একসময় ১৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে দুইশ পার করান নিচের সারির ব্যাটাররা। ৯ নম্বরে নেমে সাজিদ খান ২৮ বলে ঝড়ো ৩৮ রান করেন। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে ২৩২ রানে।