ঢাকা বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১২ই ভাদ্র ১৪৩৩


এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫ ১০:৫৫

‘সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশিদের প্রেমের ফাঁদে ফেলা’র অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।

সকালে মেঘনাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তাঁকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ফেসবুক লাইভে এসে মেঘনা অভিযোগ করেছিলেন, পুলিশ পরিচয়ে কিছু লোক দরজা ভাঙার চেষ্টা করছে। আটকের পরদিন ১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে তাঁকে আদালতে হাজির করে পুলিশ এবং আদালত বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন।