ঢাকা বুধবার, ১৩ই মে ২০২৬, ৩১শে বৈশাখ ১৪৩৩


জমজ শিশু হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন


প্রকাশিত:
১৩ মে ২০২৬ ২০:০৭

খুলনার তেরখাদা উপজেলা এলাকায় জমজ শিশু হত্যা মামলায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল-এর বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের বাসিন্দা শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে। ২০১৮ সালে মোল্লাহাট উপজেলা এলাকার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর সঙ্গে তার বিয়ে হয়।

২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে কনার গর্ভে জমজ দুই কন্যা সন্তানের জন্ম হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। বিভিন্ন সময় তিনি স্বামীকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কনা মোবাইল ফোনে তার ছোট বোনকে জানান, দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ভোরে শ্বশুরবাড়ির পারিবারিক পুকুর থেকে জমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশু দুটির বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় স্ত্রী কনাকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এনামুল হক ২০২২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল