ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬, ১৬ই কার্তিক ১৪৩৩


সাঘাটায় বিএনপির কাউন্সিল স্থগিতের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১৬:১১

ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় আওয়ামী লীগকর্মীকে প্রার্থী করায় কাউন্সিল স্থগিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৩ জুলাই) দুপুরে সাঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন নেতাকর্মীরা।

পরে বিশাল বিক্ষোভ মিছিল সাঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস আলী, সদস্য সচিব মো. আতিকুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, রবিউল আউয়াল সুজনসহ আরো অনেকে।