ঢাকা মঙ্গলবার, ২১শে এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ ১৪৩৩


শ্রীবরদী উপজেলা আইন-শ্ঙ্খৃলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫ ২৩:১৬

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ; চোরাচালান নিরোধ টাস্কফোর্স সমন্বয় কমিটি এবং মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

এসময় উপজেলার আইন-শৃঙ্খলা, চুরি, মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন শ্রীবরদী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো: মুনতাসির মহিউদ্দিন শান্ত সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, কর্ণঝোড়া বিওপির নায়েক সুবেদার মো. তরিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, শ্রীবরদী প্রেস ক্লাবের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।