ঢাকা মঙ্গলবার, ২১শে এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ ১৪৩৩


কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫ ২১:৪৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যু মুকুল মিয়া ছাটকড়াইবাড়ি গ্রামের কুব্বাস আলীর ছেলে।

দাঁতভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মো. মিজানুর রহমান মিজান ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, মুকুল মিয়া তার নিজ বাড়ির টিউবওয়েল পাড়ের বেড়া দেওয়ার সময় এক পর্যায়ে মোটরের তারের বৈদ্যুতিক লাইন গাঁয়ে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।