ঢাকা মঙ্গলবার, ১৯শে মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


সাতক্ষীরা থেকে সৌদি হাসান হজ্জ্ব গ্রুপের ১৭০ হাজির ঢাকা যাত্রা


প্রকাশিত:
১৮ মে ২০২৬ ২০:৫৪

“এবাদত আপনার, সেবা আমাদের” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার সৌদি হাসান হজ্জ্ব গ্রুপ এজেন্সির মাধ্যমে হজ্জ পালনের উদ্দেশ্যে ১৭০জন হাজি ঢাকার পথে রওনা দিয়েছেন।

সোমবার (১৮ মে) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের লন্ডন প্লাজা চত্বর থেকে হাজিদের বহনকারী বাস ঢাকার হাজি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় হাজিদের বিদায় জানাতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এজেন্সির পরিচালক আবু হাসান, সাতক্ষীরা ৯৩ এর সদস্য মো: ইদ্রিস আলী শোবন, মোঃ আব্দুল মুজিদ, সাজেন্ট মো: আব্দুল আজিজ, রবিউল সমুন, আব্দুল কাদের, কামরুজ্জামান, ও মাসুদ বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, সৌদি হাসান হজ্জ্ব গ্রুপ এজেন্সির ব্যবস্থাপনায় এবার জেলার ১৭০ জন হজ্জযাত্রী পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাদের সৌদি আরবগামী ফ্লাইট নির্ধারিত রয়েছে। যাত্রার আগে হাজিদের জন্য দোয়া ও মোনাজাত করেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত স্বজনরা আবেগঘন পরিবেশে হাজিদের বিদায় জানান এবং তাদের সুস্থভাবে হজ্জ পালন শেষে দেশে ফিরে আসার কামনা করেন।

হজ্জ্বযাত্রীরা জানান, দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা পবিত্র ভূমির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে সুন্দরভাবে হজ্জ্বের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

লন্ডনপ্লাজার সস্তাঅধিকারী আলহাজ্ব মো: আজিজার রহমানের পক্ষ থেকে হাজিদের উপহার প্রদান করেন।